ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে ডা. ইউনূসকে এনসিপির আহ্বান

গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি রক্ষায় দায়িত্ব গ্রহণ করেছিলেন তা শেষ করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে ব্রিফিংয়ে বলেন, কোনো রাজনৈতিক দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতেও তারা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন।


বৈঠকে তার সরকারের প্রতি সমর্থনও জানিয়েছে অভ্যুত্থানের নেতাদের গঠিত দল এনসিপি। শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন দলের নেতা নাহিদ ইসলাম।দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের পর এনসিপি নেতাদের সঙ্গে বসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।


এদিন রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

ads
ads
ads

Our Facebook Page

↑